শীত এক গুন্ডা হাওয়া তার হুন্ডা সে হুন্ডা শব্দহীন এই যা গুনটা তারপরও টিন চালে টুনটুন টুনটা শিশির রাজত্বে রাত্রি নিঝুমটা প্রায়সই বেলা করে ভাঙে তার ঘুমটা প্রকৃতিও রেখে দেয় কুয়াসার ঘোমটা দিনপতি বেলা অতি দিতে আসে চুমটা সেই সাথে হাতে হাতে পিঠা সুখে মিঠা মুখে দিকে দিকে ধুমটা তুমি আমি আরামে কম্বল গরমে কনক্রিট রুমটা আর ভাবি মনে মনে কনকনে এই ক্ষণে তাদের জন্য শীত যদি হত কমটা প্রকৃতির আবাসনে রাস্তার এক কোণে সহ্য ক্ষমতাগুনে জরসর আগুনে যারা খুজছে ওম'টা
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।